1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের অভিযোগ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 26-02-2026 ইং
  • 12990 বার পঠিত
ad728

চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্ধ্যা রানী শর্মা (৫৮) নামে এক নারীর মাথায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় ছিনতাইকারী তাকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে তার ব্যাগে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন ছিনতাই করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাড়বকুণ্ড বাজার সংলগ্ন (বৌদ্ধ মহাশ্মশানের সামনে) এ ছিনতাই এর ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার সন্ধ্যা সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত উমেশ শর্মার মেয়ে।

ছিনতাইয়ের শিকার হওয়া আহত সন্ধ্যা রানী শর্মা জানান, তিনি ফেনী শ্বশুরবাড়ি থেকে সীতাকুণ্ডে বাবার বাড়িতে বেড়াতে আসেন গতকাল বুধবার। বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে বাড়বকুণ্ড বাজারে যাওয়ার সময় বৌদ্ধ মহাশ্মশান সংলগ্ন মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা দুই ছিনতাকারী তার গতিরোধ করেন। এসময় তারা মাথায় অস্ত্র ঠেকিয়ে কানে থাকা স্বর্ণের দুল, নাক ফুল, ব্যাগে থাকা ১০ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। এই সময় তাদের বাধা দিতে চাইলে ছিনতাইকারীরা তার মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইয়ের ঘটনায় জড়িত দুই যুবকের নাম সামির ও রাজু। তারা বৌদ্ধ মহাশ্মশান সংলগ্ন এ স্থানে প্রতিদিনই অবস্থান নিয়ে ছিনতাইসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করেছে। মহাসড়কে ডাকাতি, ছিনতাই ও চুরিসহ নানা ধরনের অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় এ দুই জনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন তারা।

সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো.আ লমগীর জানান, বিষয়টি ভুক্তভোগীর মাধ্যমে তারা জানতে পেরেছেন। এ ঘটনায় অভিযোগ দায়ের করা হলে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728