1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খননের ঘোষণা পার্বত্য মন্ত্রীর

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 01-03-2026 ইং
  • 9781 বার পঠিত
ad728

পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, ১৮০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদ খননসহ পার্বত্য জেলার উন্নয়নে বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। শিগগিরই এসব কাজ শুরু করা হবে। এছাড়া জেলা পরিষদের নির্বাচন বিষয়েও শিগগিরই সিদ্ধান্তের কথা জানিয়েছেন পার্বত্য মন্ত্রী।

রবিবার (১ মার্চ) দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমা আশরাফী, সাবেক পার্বত্য উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, সাবেক মেয়র সাইফুল ইসলাম চৌধুরীসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় এলাকার বিভিন্ন সমস্যা এবং সম্ভাবনার কথা তুলে ধরা ধরেন উপস্থিত ব্যক্তিরা। এই বিষয়ে সরকারের পরিকল্পনার কথা জানান পার্বত্য মন্ত্রী।

এর আগে সকালে একই সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন পার্বত্য মন্ত্রী।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728