মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড বন্ধ থাকায় মঙ্গলবার সকালের ফ্লাইট সূচিতে এ বড় ধরনের পরিবর্তন আসে।
এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত বাতিল হওয়া আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫-এ। বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের আকাশপথে নিরাপত্তা ঝুঁকি ও সংশ্লিষ্ট এয়ারফিল্ড বন্ধ থাকায় একাধিক এয়ারলাইনের ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি এরাইভাল ফ্লাইট রয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার এবং ১টি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে। একইভাবে এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্যগামী ২টি ডিপার্চার ও ২টি এরাইভাল ফ্লাইটও বাতিল ঘোষণা করা হয়।
তবে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ওভি-৪০১ ফ্লাইট মঙ্গলবার সকাল ৮টা ৫ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করে। পরে যাত্রী নিয়ে একই এয়ারলাইনের ওভি-৪০২ ফ্লাইট সকাল ৯টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। একইভাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মদিনা থেকে আগত বিজি-১৩৮ ফ্লাইট সকাল ৮টা ৪৫ মিনিটে অবতরণ করে এবং সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। শাহ আমানত বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, ‘২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে। আজ সকালের নতুন করে বাতিল হওয়া ৭টি ফ্লাইটসহ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।’
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

