1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বান্দরবানে অবৈধ ইটভাটাকে জরিমানা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 04-03-2026 ইং
  • 10507 বার পঠিত
ad728

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের কাগজিখোলা এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে ‘এনএসবি ব্রিকস’ নামক প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ মার্চ) সকালে অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু আব্দুল্লাহ। এসময় প্রোসিকিউশন প্রদান করেন বান্দরবানের পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানানো হয়, পরিবেশগত ছাড়পত্র ও বৈধ কাগজপত্র ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ধারা ৫(১) ও ১৫(১) লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728