1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

রাঙ্গামাটিতে ৩৫ কৃষক পেলেন হলুদ বীজ ও সার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 04-03-2026 ইং
  • 10396 বার পঠিত
ad728

রাঙ্গামাটির লংগদু উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে হলুদ বীজ ও সার বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) খরিপ (১) মৌসুমি হলুদ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিসের মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ওয়াসিফ রহমান, এলজিইডি কর্মকর্তা প্রকৌশলী শামসুল আলম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রতন চৌধুরী এবং মাইনীমুখ ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান (বাবু) প্রমুখ।

কর্মসূচির আওতায় ৩৫ জন কৃষকের প্রত্যেককে একশ’ কেজি ‘বারি’ জাতের হলুদ বীজ এবং ১০ কেজি সার প্রদান করা হয়। এই প্রণোদনা কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় অর্থনীতিকে সহায়তা করবে বলে জানানো হয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728