1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বিদ্যুৎ সংকটে চবি বন্ধ, পরীক্ষা স্থগিত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 09-03-2026 ইং
  • 22662 বার পঠিত
ad728

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদ্যুৎ সংকটের কারণে ১০ থেকে ১৬ মার্চ পর্যন্ত সব ধরনের কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ ১৭ মার্চ থেকে বন্ধ হওয়ার কথা থাকলেও চলমান বিদ্যুৎ সংকটের কারণে ১০ মার্চ থেকেই বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু জরুরি সেবা ছাড়া বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে।’

বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজসমূহের পরীক্ষা আদেশক্রমে স্থগিত করা হয়েছে।

অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ জানান, সরকারের বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের নীতি অনুসরণ করেই বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে, পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ৮ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছিল।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728