মানবতার সেবায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (৯ মার্চ) নগরের বাকলিয়া এলাকায় ছলেমা খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী ও দুস্থদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
মেয়র ডা. শাহাদাত বলেন, রমজান হলো ত্যাগের মহিমায় নিজেকে আলোকিত করার শ্রেষ্ঠ সময়। রমজানে কেবল নিজের জন্য নয়, বরং অন্যের মুখে হাসি ফোটানোর শ্রেষ্ট সময়।
আমাদের সামান্য সহযোগিতাই পারে একজন মানুষের জীবনকে একটু সহজ করতে এবং একটি পরিবারকে ঈদ-আনন্দের ভাগীদার করতে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন মহানগর যুগ্ম আহ্বায়ক ইয়াসিন চৌধুরী লিটন, মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা প্রমুখ।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

