1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

লোহাগাড়ায় গরুর আঘাতে প্রাণ গেল শিক্ষার্থীর

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 13-03-2026 ইং
  • 8394 বার পঠিত
ad728

লোহাগাড়ায় গরুর আঘাতে শারাবন তাহুরা নিজুম (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১১ মার্চ) দুপুর ১২টার দিকে লোহাগাড়ার পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর আমিরাবাদ মল্লিক ছোবহান নজরআলী সিকদার পাড়া (তেওয়ারীখিল) এলাকার মাহফুজুর রহমান ও রোকেয়া বেগমের মেয়ে। তিনি পদুয়া এসিএম উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। স্থানীয়রা জানান, কোচিং ক্লাসের পরীক্ষায় অংশ গ্রহণের জন্য বিদ্যালয়ে পৌঁছানোর আগে মূল ফটকে বাজারে বিক্রয়ের জন্য আনা একটি গরু হঠাৎ সজোরে ধাক্কা দেয় নিজুমকে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মা রোকেয়া বেগম বলেন, প্রতিদিনের মত আমার মেয়েটা কোচিং শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। আমরা কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে গেল। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728