1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

খুন করে পালিয়েও শেষ রক্ষা হলো না রাতুলের

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 15-03-2026 ইং
  • 5594 বার পঠিত
ad728

নগরের পাহাড়তলীর বিটাকের এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির পাশে আকাশ দাশকে (২৬) ছুরিকাঘাতে হত্যা করে ইপিজেড এলাকায় আত্মগোপনে পালিয়ে যায় কিশোর গ্যাং সদস্য রাতুল (২০)।

ইপিজেড থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। র‌্যাব জানায়, বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরির শোল্ডার শাখার কর্মচারী মাইকেলকে স্থানীয় সন্ত্রাসীরা পূর্বশত্রুতার জেরে ফ্যাক্টরির সামনের গেট থেকে টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ২৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটের এ ঘটনায় আকাশ দাশ এগিয়ে এসে মাইকেলকে উদ্ধার করে ফ্যাক্টরির মূল গেটের কাছে নিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত মো. রাতুলসহ অজ্ঞাতনামা ১২ থেকে ১৫ জন সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আকাশ দাশকে গুরুতরভাবে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা যায়, নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাবুল দাশের ছেলে। তিনি পাহাড়তলী এলাকার এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কাজ করতেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তথ্যটি নিশ্চিত করে র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, ১৪ মার্চ বিকেল আনুমানিক ৩টার দিকে র‌্যাব-৭-এর একটি দল ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার রাতুল পাহাড়তলী থানার বাইন্নাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728