1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

‘এস-ড্রাইভ’ অভিযানে ১৯ ছিনতাইকারী গ্রেফতার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 15-03-2026 ইং
  • 5595 বার পঠিত
ad728

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের বিভিন্ন থানা এলাকায় বিশেষ ‘এস-ড্রাইভ’ অভিযান চালিয়ে ১৯ ছিনতাইকারীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে। অভিযানে জব্দ করা হয়েছে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ লিটার চোলাই মদ।

শনিবার (১৪ মার্চ) সিএমপির কন্ট্রোল রুম সূত্রে এসব তথ্য জানা গেছে। সিএমপি জানায়, অভিযানে মাদকদ্রব্য উদ্ধার সংক্রান্ত ঘটনায় দুজন, ছিনতাইকারী ১৯ জন, চাঁদাবাজ একজন, দুজন জুয়াড়ি ও কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে কর্ণফুলী থানা এলাকা থেকে ৪৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ইপিজেড থানা এলাকা থেকে ১০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে। নগরের কোতোয়ালি, সদরঘাট, চকবাজার, বাকলিয়া, খুলশী, বায়েজিদ, পাঁচলাইশ, চান্দগাঁও, পাহাড়তলী, আকবরশাহ, হালিশহর, ডবলমুরিং, বন্দর, পতেঙ্গা ও কর্ণফুলী থানা এলাকায় অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। সিএমপি জানিয়েছে, নগরে অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728