ঈদ মানেই আনন্দ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে সুখ ভাগাভাগির সময়। তবে সমাজের অনেক মানুষের জন্য এই আনন্দ সবসময় সমানভাবে ধরা দেয় না।
তাই সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. জাহাঙ্গীর আলম। ঈদুল ফিতরকে সামনে রেখে তিনি নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করে ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের বিভিন্ন এলাকায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। রিকশা চালক, সিএনজি অটোরিকশা চালকদের পাশাপাশি এলাকার মসজিদ, মাদ্রাসা ও এতিমখানার নিম্ন আয়ের মানুষের হাতে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ তুলে দেন তিনি।
ঈদের আনন্দ সমাজের সব মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য থেকেই এই উদ্যোগ বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ঈদ আনন্দের উৎসব। সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখে হাসি ফোটাতে পারলেই ঈদের আনন্দ সত্যিকার অর্থে পূর্ণতা পায়। সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো আমাদের সবার দায়িত্ব।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

