চট্টগ্রামের বোয়ালখালীতে হাম ও রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সন্দ্বীপ পাড়া গোমদণ্ডী তাজেদিয়া জয়তুন নেছা স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ফারুক। তিনি আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
এদিন কেন্দ্রে ১০৮ জন শিশুকে টিকা প্রদান করা হয়। বোয়ালখালী উপজেলায় ৬ মাস থেকে ৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী প্রায় ২৪ হাজার ৪৫৫ জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিকসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক ও কর্মকর্তা। এ ছাড়া দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. শওকত আলম, মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আহমদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এ লক্ষ্যে উপজেলায় ২৪০টি অস্থায়ী ও একটি স্থায়ী টিকাদান কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) চালু রয়েছে। আগামী ১০ মে পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

