1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 30-04-2026 ইং
  • 162 বার পঠিত
ad728

চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় এবং তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

 এ সময় কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। চেকপোস্টে সিএনজিটি পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)। তাঁরা সবাই কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা। পরে সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, জব্দ করা সিএনজিটি মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728