জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে পুলিশ সদস্যদের আরও পেশাদারত্ব, সততা ও জবাবদিহির সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম।
মঙ্গলবার (২ জুন) চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলার সব ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
পুলিশ সুপার বলেন, বাংলাদেশ পুলিশের মূল লক্ষ্য জনগণের জানমাল রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়ন। জনগণের আস্থা ও বিশ্বাস অর্জনের মাধ্যমে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আমাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।
তিনি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানসম্মত ও জনবান্ধব পুলিশি সেবার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। একই সঙ্গে মাঠপর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও সততা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় জেলার বিভিন্ন ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের কার্যক্রম পর্যালোচনা করা হয়। এ সময় অপরাধ প্রতিরোধ, গোয়েন্দা তথ্য সংগ্রহ, দ্রুত সাড়া প্রদান এবং জনগণের সঙ্গে সমন্বয় বৃদ্ধির বিষয়ে আলোচনা ও নির্দেশনা দেওয়া হয়।
সভায় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপাররা এবং জেলার ক্যাম্প, ফাঁড়ি ও তদন্ত কেন্দ্রের ইনচার্জরা উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

