1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মে মাসে সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের মাইলফলক এনসিটিতে

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 02-06-2026 ইং
  • 111 বার পঠিত
ad728

দেশের প্রধান সমুদ্রবন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ইতিহাসে মে মাসে সর্বোচ্চ হ্যান্ডলিংয়ের মাইলফলক সৃষ্টি হয়েছে।

টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের তত্ত্বাবধানে বাংলাদেশ নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের (সিডিডিএল) ব্যবস্থাপনায় পরিচালিত হচ্ছে।

গত মে মাসে এনসিটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬  টিইইউ'স (২০ ফুট দৈর্ঘ্য হিসেবে) কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ। এর মধ্যে আমদানি পণ্যভর্তি ছিল ৫৯ হাজার ৮৫১ এবং রপ্তানির  ৬৬ হাজার ৬৪৫ টিইইউ'স।

এই হিসাবে টার্মিনালটিতে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউ'স কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

এসব তথ্য দিয়েছেন বন্দর সচিব।

গত বছরের ৭ জুলাই থেকে সিডিডিএল চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনালের অপারেটর হিসেবে দায়িত্ব গ্রহণ করে। দায়িত্ব গ্রহণের পর থেকেই টার্মিনালটির কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমে গতিশীলতা ও উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা যাচ্ছে।

সিডিডিএল জাহাজ পয়েন্ট, ডেলিভারি পয়েন্ট, অ্যাপ্রাইজ পয়েন্ট, সিঅ্যাএন্ডএফ শেডসহ এনসিটির সব প্রবেশ ও বহির্গমন গেটে দায়িত্ব পালন করছে। এর ফলে কনটেইনার খালাস ও লোডিং প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি ত্বরান্বিত হয়েছে।

এর আগে এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ডটি হয়েছিল গত বছরের অক্টোবরে, যার পরিমাণ ছিল ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউ'স। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728