1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চমেক ইন্টার্ন চিকিৎসকদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 03-06-2026 ইং
  • 150 বার পঠিত
ad728

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সিদ্ধান্তের প্রতিবাদে ছয় দফা দাবি উত্থাপন করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন।

দাবি বাস্তবায়নে সরকারকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়ে সংগঠনটি বলেছে, এ সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে চিকিৎসক সমাজ বৃহত্তর কর্মসূচিতে যেতে বাধ্য হবে। বুধবার (৩ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ অবস্থানের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৯ মে জারি করা এফসিপিএস ট্রেনিং-সংক্রান্ত সিদ্ধান্তকে ‘অযৌক্তিক’ উল্লেখ করে তা অবিলম্বে বাতিল এবং নতুন নির্দেশনা জারির দাবি জানানো হয়েছে।

একইসঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং ওই আইনের আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অপরাধের বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে ইন্টার্ন চিকিৎসকদের মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা এবং বেসরকারি চিকিৎসকদের জন্য একটি নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন। এছাড়া বিসিএস ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করা, বিএমডিসি ২০২৫ অধ্যাদেশকে আইনে রূপান্তর এবং ভুয়া ও অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়েছে।

সংগঠনটি বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকা নির্ধারণের আহ্বান জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের স্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায় চিকিৎসক সমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবে।



ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728