চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাইরা মনি নামে পাঁচ বছর বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) উপজেলার ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় মরহুম আবুল বশর মেম্বার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাইরা মনি ওই এলাকার বাসিন্দা মো. আব্দুল হালিম (ননা মিয়া)-এর কন্যা।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে একটি স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইয়াছিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ফটিকছড়িতে এর আগেও পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যুর একাধিক ঘটনা ঘটেছে। সর্বশেষ এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সচেতন মহলের মতে, শিশুদের প্রতি পর্যাপ্ত নজরদারির অভাব এবং সচেতনতার ঘাটতি এ ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে অভিভাবকদের আরও সতর্ক হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

