1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

প্রবাসী ২০ বন্ধুর স্বপ্নের আবাসন, বায়েজিদে ড্রীম হাউজ সোসাইটির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 02-09-2026 ইং
  • 602 বার পঠিত
ad728

পরবাসে কঠোর পরিশ্রম করে দীর্ঘদিনের সঞ্চিত অর্থে নিজ ভূমিতে মাথা গোঁজার স্বপ্ন বাস্তবে রূপ দিতে যাচ্ছেন ২০ জন প্রবাসী বন্ধু। প্রায় এক দশকের সঞ্চয় ও চার বছরের নানা প্রক্রিয়া শেষে অবশেষে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে তাঁদের স্বপ্নের বহুতল ভবন নির্মাণের কার্যক্রম।

বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন সাংবাদিক আবাসিক হাউজিং লিমিটেডের পাশে সমবায় আবাসিক প্রকল্প লিমিটেড এলাকায় ‘ড্রীম হাউজ সোসাইটি’র ৭ কাঠা জায়গায় নির্মিতব্য বহুতল ভবনের শুভ উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

এ উপলক্ষে সকালে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শাইখুল হাদিস আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী। পরে তিনি প্রকল্পের সফলতা ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন।

এ সময় তিনি প্রবাসীদের সম্মিলিত উদ্যোগের প্রশংসা করেন এবং তাঁদের স্বপ্নের আবাসন প্রকল্পের সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে বায়েজিদ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট সমাজসেবক এবং ড্রীম হাউজ সোসাইটির সদস্য ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ড্রীম হাউজ সোসাইটির সদস্যরা জানান, প্রবাস জীবনের কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ থেকে দীর্ঘদিন ধরে সঞ্চয় করে প্রায় ১০ বছর আগে তাঁরা সম্মিলিতভাবে এই স্বপ্নের যাত্রা শুরু করেন। চার বছর আগে সমবায় আবাসিক প্রকল্প লিমিটেড এলাকায় ৭ কাঠা জমি কেনা হয়। প্রয়োজনীয় প্রস্তুতি ও প্রক্রিয়া সম্পন্ন করার পর পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বুধবার আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের সূচনা করা হয়েছে।

প্রবাসী বন্ধুদের এমন সুসংগঠিত উদ্যোগ ও সামাজিক ঐক্যের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, দীর্ঘদিনের শ্রম, সঞ্চয় ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে ওঠা এই উদ্যোগ অন্য প্রবাসীদের জন্যও একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হতে পারে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728