চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকায় এক যুবককে মারধর ও হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ছিনতাই হওয়া মোটরসাইকেল ও ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- নারায়ণগঞ্জের সোনাডাঙ্গা থানার যাদীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নন্দীপুর এলাকার রফিজের বাড়ির রফিজ উদ্দিন ভূঁইয়ার ছেলে রবিউল হাসান ভূঁইয়া (২৫) ও রাউজান থানার ৭ নম্বর ওয়ার্ডের সুলতানপুর মাঝির ঘাটা এলাকার জালালী মুন্সীর বাড়ির মৃত মহিউদ্দিনের ছেলে আদনান উদ্দিন (২৮)।
পুলিশ জানিয়েছে, গত ১৮ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জামাল উদ্দিন জিকু (২৭) অভিযোগ করেন, গাজী সারোয়ার শ্রাবণ নামের এক ব্যক্তি ভুক্তভোগী জামাল উদ্দিন জিকুকে ফোন করে গত ১৮ অক্টোবর রাত সাড়ে নয়টার দিকে নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাগদাদ হোটেলের ডেকে নিয়ে যায়। পরে সাদা রঙের একটি প্রাইভেটকারে করে শ্রাবণ ও তার সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন সেখানে আসেন।
তারা জামালের মোটরসাইকেলটি নিয়ে যাওয়ার সময় বাধা দিলে তাকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়। এরপর মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তারা।
এ ঘটনায় জামালের অভিযোগের ভিত্তিতে গত ২১ অক্টোবর বায়েজিদ বোস্তামী থানায় মামলা হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন জানান, শুক্রবার দিবাগত রাত সোয়া একটার দিকে পাঁচলাইশ থানার মমিনবাগ এলাকার নাহার ভবনের নিচতলা থেকে রবিউল হাসান ভূঁইয়া ও আদনান উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ভুক্তভোগীর ব্যবহৃত একটি সুজুকি জিক্সার এফআই ডিস্ক মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইয়ের কাজে ব্যবহৃত চট্টগ্রাম মেট্রো-ব-১২-১৫৮০ নম্বরের একটি সাদা প্রাইভেটকার জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলার ঘটনায় জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

