1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

পটিয়া বিএনপির শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 04-11-2025 ইং
  • 27142 বার পঠিত
ad728

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনামকে চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা প্রদান করায় ৪ নভেম্বর - ২০২৫ইং (মঙ্গলবার) বাদে আছর, পটিয়া পৌরসভাস্হ মডেল মসজিদে, পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্দোগে শোকরানা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব এনামুল হক এনাম বলেন - বিএনপি দীর্ঘ ১৭ বছর ধরে গনতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে অনেক ত্যাগ দিতে হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা পটিয়া উপজেলা ও পৌরসভা বিএনপি নেতাকর্মীরা হামলা-মামলা ও হুমকি সহ্য করেও বিরামহীন আন্দোলন সংগ্রাম করেছিল। পটিয়ার নিবেদিত নেতাকর্মীদের এই ত্যাগকে মূল্যায়ন করে আমাকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করায় মহান রাব্বুল আলামিনের দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। তিনি আরও বলেন - পটিয়ার বিএনপি পরিবারের নেতাকর্মীদেরকে সকল ভেদাভেদ ভুলে একসাথে কাজ করার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ঐক্যবদ্ধ বিএনপিকে কোন অপশক্তি পরাজিত করতে পারবেনা ইনশাআল্লাহ। আসুন - আমরা মিলেমিশে একসাথে বিএনপির উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক ধানের শীষের বিজয়ে একযোগে কাজ করি। পটিয়ার সকল বিএনপি নেতাকর্মী আমার আপনজন, আমি সবার কাছ দোয়া ও সহযোগীতা চাই।

এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন - পটিয়া পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নুরুল ইসলাম সওদাগর, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব খোরশেদ আলম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক, পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী আবু তাহের, পৌরসভা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কমিশনার আবুল ফয়েজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মঈনুল আলম ছোটন, হাজী কামাল উদ্দীন, মোজাম্মেল হক চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাহজাহান চৌধুরী, জেলা কৃষক দলের সদস্য সচিব মীর জাকের আহমেদ, জেলা জাসাসের সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, বিএনপি নেতা মোর্শেদুল শফি হিরু, মাহবুল আলম, আজমল হোসেন জামাল, মাহাবুর রহমান, আলহাজ্ব ইসমাইল হোসেন, আবু ছালেহ মুহাম্মদ সাইফুদ্দিন, নুরুল হুদা, মোহাম্মদ আবু, আবদুল করিম, মোঃ ফরিদ, জিয়াউল হাসান, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন আরাফাত , সদস্য সচিব ওয়াহিদুল আলম চৌধুরী পিবলু, পৌরসভা যুবদলের সদস্য সচিব হাবিবুর রহমান রিপন, জেলা যুবদল নেতা হামিদুর রহমান পিয়ারু, সিরাজুল ইসলাম তারেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোঃ জাহেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মীর সাইফু, সদস্য আবদুল কাদের, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মাহাবুবুল আলম পারভেজ, সদস্য সচিব মিজানুর, পৌরসভা কৃষক দলের আহ্বায়ক বুলবুল আহমেদ নান্নু, সদস্য আলমগীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন, শাহাদাত হোসেন, বিএনপি নেতা দিদারুল আলম, আবদুল আলম মেম্বার, আকতার হোসেন মেম্বার, মন্জুর চৌধুরী, আবদুর রহিম, নুরুল আবছার চৌধুরী, জসীম উদ্দীন, নাজিম উদ্দীন, মিজানুর রহমান, মোহাম্মদ হারুন, মফিজুর রহমান, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ হারুন, যুবদল নেতা মামুনুর রশীদ প্রমূখ।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728