1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

দুই বছরেও শেষ হয়নি ব্যাঙছড়ি ব্রিজ, জটিলতার অজুহাত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 08-11-2025 ইং
  • 41406 বার পঠিত
ad728

সড়কের পাইলিং জটিলতায় থমকে আছে রাঙামাটির কাপ্তাই–চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলার ব্যাঙছড়ি ব্রিজের নির্মাণ কাজ। ফলে ঝুঁকিপূর্ণ অস্থায়ী বেইলি সেতু দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করছে। দ্রুত পাইলিং জটিলতা কাটিয়ে নির্মাণকাজ শুরু না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ব্যাঙছড়ি কালভার্ট ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায় দুই বছর আগে এখানে একটি পাকা সেতু নির্মাণের অনুমোদন দেওয়া হয়। সে অনুযায়ী কাজ শুরু করে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। এ সময় যান চলাচলের জন্য বিকল্প হিসেবে অস্থায়ী একটি বেইলি সেতু নির্মিত হয়।

কাপ্তাই একটি জনপ্রিয় পর্যটন এলাকা হওয়ায় প্রতিদিন অসংখ্য পর্যটকসহ স্থানীয় মানুষ এই সেতুটি ব্যবহার করেন। কিন্তু দীর্ঘদিনেও পাকা সেতুর কাজ এগোয়নি। প্রায় দুই বছর ধরে কাজটি বন্ধ অবস্থায় থাকায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয় বাসচালক আমির হোসেন, মাইক্রোবাসচালক মো. ইয়াছিন ও সিএনজি চালক মামুন মিয়া বলেন, ব্রিজের কাজ শুরু হওয়ায় আমরা ভেবেছিলাম ঝুঁকি কমবে। কিন্তু এতদিনেও কাজ শেষ না হওয়ায় আবারও ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের উপ–বিভাগীয় প্রকৌশলী মো. নিজামুদ্দিন বলেন, ‘আমরা অনুমোদিত নকশা অনুযায়ী কাজ শুরু করেছিলাম এবং কিছুটা অগ্রগতি হয়েছিল। কিন্তু পাইলিংয়ের সময় এক পাশে মাটির নিচে পাথর পাওয়ায় বড় ধরনের প্রযুক্তিগত জটিলতা তৈরি হয়। এরপর নতুন করে মাটির স্তর পরীক্ষা করে সংশোধিত নকশা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।’ স্থানীয়রা বলছেন, সেতুটি দ্রুত নির্মিত হলে কাপ্তাই–চট্টগ্রাম সড়কে চলাচল নিরাপদ হবে এবং পর্যটকরাও ভরসা ফিরে পাবেন।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728