1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন সরোয়ার আলমগীর

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 13-02-2026 ইং
  • 20404 বার পঠিত
ad728

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিজয়ী বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পূর্বে তিনি ফটিকছড়ির বাবুনগর মাদরাসায় গিয়ে হেফাজত আমিমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন বিষয়ে আলাপ-আলোচনা হয়। 

সাক্ষাৎকালে হেফাজত আমির তার নিজ ভোটকেন্দ্রের ফলাফলের একটি কপি নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের হাতে তুলে দেন এবং তার বিজয়ে সন্তোষ প্রকাশ করেন।

এসময় আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী নবনির্বাচিত সংসদ সদস্যের সর্বাঙ্গীণ মঙ্গল, সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে দোয়া করেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভোটে নির্বাচিত হয়ে এলাকার কল্যাণে কাজ করা একটি আমানত। দ্বীন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করলে আল্লাহ তায়ালা অবশ্যই সহায় হবেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীর ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভাণ্ডার দরবার শরীফ জিয়ারত করেন এবং দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও এলাকার উন্নয়নের জন্য বিশেষ মোনাজাতে অংশ নেন।

পরে তিনি নানুপুর ওবাইদিয়া মাদরাসায় গিয়ে মহাপরিচালক মাওলানা সালাউদ্দিন নানুপুরীর সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে দোয়া নেন। এ সময় মাওলানা সালাউদ্দিন নানুপুরী সরোয়ার আলমগীরের সার্বিক সফলতা কামনা করে বলেন, আপনি জনগণের প্রতিনিধি হিসেবে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের পথে কাজ করবেন-এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ আপনাকে কল্যাণকর কাজে তৌফিক দান করুন।

সরোয়ার আলমগীর বলেন, জনগণের ভালোবাসা ও দোয়ার ফলেই আমি বিজয়ী হয়েছি।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728