1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 28-12-2025 ইং
  • 43917 বার পঠিত
ad728

কক্সবাজারে সেন্টমার্টিনগামী ‘দ্য আটলান্টিক ক্রুজ’ নামে একটি পর্যটকবাহী জাহাজে আগুন লেগেছে। এতে জাহাজটির বড় একটি অংশ পুড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে কক্সবাজার শহরের নুনিয়াছড়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এর পোর্ট অফিসার মোহাম্মদ ওয়াকিল। তিনি জানান, সকালে দ্বিতীয় ধাপে পর্যটক বোঝাইয়ের জন্য সেন্টমার্টিনগামী ‘আটলান্টিক’ জাহাজটি ঘাটে ভিড়ছিল। এ সময় ঘাট থেকে প্রায় ২০০ মিটার দূরে থাকা অবস্থায় হঠাৎ জাহাজে আগুন ধরে যায়। পরে তাৎক্ষণিকভাবে জাহাজের নাবিকসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের নিরাপদে উদ্ধার করা হয়। তিনি আরও জানান, আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলেও জানান তিনি।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728