1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

দুইদিনে হাটহাজারীতে মিলল ৩ জনের লাশ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 11-11-2025 ইং
  • 39426 বার পঠিত
ad728

হাটহাজারীতে একটি ডোবা থেকে হাত-পা বাধা অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। এনিয়ে হাটহাজারীর বিভিন্ন এলাকা থেকে দুইদিনে নারীসহ ৩ জনের লাশ পাওয়া গেল। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুরের পশ্চিমে একটি ব্রিজের নিচের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে ডোবায় একটি লাশ ভাসতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর হবে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।  হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুইয়া লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে সোমবার (১০ নভেম্বর) সকালে হাটহাজারী পৌরসভার আলমপুর এলাকা থেকে আনুমানিক ৫৫ বছরের এক অজ্ঞাত ব্যক্তি এবং একইদিন উপজেলার মদুনাঘাট এলাকা থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728