1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

প্রাইভেটকার ফেলে পালাল চালক মিলল এক লাখ পিস ইয়াবা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 13-11-2025 ইং
  • 40891 বার পঠিত
ad728

নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে প্রাইভেটকার ফেলে পালিয়েছে চালক। পরে ওই  প্রাইভেটকার থেকে  প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এই ইয়াবা উদ্ধার করা হয়। কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ফিশারিঘাট এলাকায় কোতোয়ালী থানা পুলিশ অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্টে পৌঁছালে একটি প্রাইভেটকার পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকার রেখে চালক পালিয়ে যায়। প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। প্রাইভেটকার থেকে ১০টি ইয়াবার প্যাকেট উদ্ধার করা হয়েছে। প্রতি প্যাকেটে আনুমানিক ১০ হাজার করে মোট ১ লাখ পিস ইয়াবা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728