1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রামে নোঙর করল রাশিয়ান যুদ্ধজাহাজ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 17-11-2025 ইং
  • 24977 বার পঠিত
ad728

চট্টগ্রাম বন্দরে নোঙর করেছে রাশিয়ান নৌবাহিনীর আধুনিক যুদ্ধজাহাজ গ্রিমিয়াশ্চি। পাঁচ দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে জাহাজটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। সোমবার (১৭ নভেম্বর) জাহাজটি আগমনের পর চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে।  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার মিলিটারি অ্যাটাশেসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর আগে জাহাজটি বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে নৌবাহিনীর জাহাজ বানৌজা ওমর ফারুক আনুষ্ঠানিকভাবে তাদের অভ্যর্থনা জানায়।

নৌবাহিনীর কর্মকর্তারা জানান, সফরকালীন সময়ে রাশিয়ান প্রতিনিধি দল চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, কমান্ডার বিএন ফ্লিট, এরিয়া সুপারিনটেনডেন্ট ডকইয়ার্ড এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এই সফরের মাধ্যমে দুই দেশের নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ ও পেশাগত জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছেন বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তারা। শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ২১ নভেম্বর বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728