1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে বন্যহাতির আক্রমণে শ্রমিক নিহত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 19-11-2025 ইং
  • 25681 বার পঠিত
ad728

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানাধীন সোনাইছড়ি ইউনিয়নের পাইয়াঝিড়ি রাবার বাগানে বন্য হাতির আক্রমণে আব্দুল হক (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হক নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের পুনর্বাসন পাড়ার বাসিন্দা। তিনি রাবার শ্রমিকের কাজ করতেন। 

স্থানীয়রা জানিয়েছেন, ভোরে রাবার সংগ্রহের কাজে নিযুক্ত থাকা অবস্থায় হঠাৎ বন্যহাতি আব্দুল হককে আক্রমণ করে। তার ছেলে ও ভাই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা চালায় তবে তার আগেই ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ ও সোনাইছড়ি ফাঁড়ির দল ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসরুল হক জানান, নিহত আব্দুল হকের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728