1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

দুর্দিনের আসলাম ভাইয়ের কোনো বিকল্প নেই- কর্ণেলহাটে বিক্ষোভ মিছিলে বক্তারা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 21-11-2025 ইং
  • 31999 বার পঠিত
ad728

নিজের জীবন-পরিবার, ব্যবসা বাণিজ্যকে তুচ্ছ করে যে মানুষটি দলের জন্য দীর্ঘ নয় বছর কারাবরণ করেছে, নেতাকর্মীদেরকে বিপদে-আপদে অকাতরে সাহায্য সহযোগীতা করেছে, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে সন্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছে সেই মজলুম জননেতা আসলাম চৌধুরীর বিকল্প চট্টগ্রাম-৪ আসনে কেউ হতে পারেনা। দলের প্রতি ওনার ত্যাগ, ঘাম, শ্রমকে মূল্যায়ন না করলে আগামীতে দলের জন্য কেউ এমন জীবনবাজি রাখা চ্যালেঞ্জ নিবে না বলে দাবী করেছেন চট্টগ্রাম-৪ আসনের সাথে সংযুক্ত নগরীর ১০নং উক্তর কাট্টলী ওয়ার্ডের নেতৃবৃন্দরা। 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নিবার্চনে চট্টগ্রাম-৪ সংসদীয় আসনে বিএনপির সাবেক যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় কর্ণেলহাটস্থ কাট্টলী নুরুল হক চৌধুরী স্কুল মাঠ থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড বিএনপির আহবায়ক আলহাজ্ব রফিক উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ সেলিমের পরিচালনায় মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে একে খান মোড় গিয়ে সিটি গেইটে এসে শেষ হয়। এসময় মিছিলটি জনস্রোতে রূপ নেয়। এ সময় মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন ধরনের স্লোগান দেন “দুর্দিনের আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই, জেলখানার আসলাম ভাই, আমরা তোমায় ভুলি নাই“ পুরো নগরবাসীর নজর কেড়েছে। 

বক্তারা আরও বলেন, আসলাম চৌধুরী ১৭টি বছর নির্যাতন নিপিড়ন মামলা হামলায় জর্জরিত। দলের প্রয়োজনে সবকিছু ত্যাগ করে সীতাকুণ্ড তথা উত্তর চট্টগ্রামে আন্দোলন সংগ্রামকে উজ্জীবিত করেছেন। জেলখানার প্রতিটি নেতাকর্মীকে আর্থিক সহায়তা থেকে শুরু করে জামিনের ব্যবস্থা করেছেন, পরিবারের খোঁজ নিয়েছেন। এমন নেতার অবমূল্যায়ন সীতাকুণ্ড তথা চট্টগ্রামবাসী মানবেনা। তাছাড়া তার সামাজিক ও মানবিক কর্মকান্ড বিস্তৃত হয়েছে এ নির্বাচনী এলাকাজুড়ে। তাই দুর্দিনের আসলাম ভাইকে মনোনয়ন দিয়ে এ আসনের বিজয় নিশ্চিত করতে হবে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728