1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

বন্দরে জেটরো প্রতিনিধি দল

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 48224 বার পঠিত
ad728

দেশের প্রধান সমুদ্রবন্দর পরিদর্শন করেছেন জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রতিনিধি দল। তাঁরা বাংলাদেশের বন্দর খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।  বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় জেটরো প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আব্দুল্লাহর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

জেটরোর প্রতিনিধি দলে ছিলেন কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ Kazuiki Kataoka, রিপ্রেজেন্টেটিভ Tomotaka Minoura। এ সময় বন্দর সচিব মো. ওমর ফারুক, সহকারী হারবার মাস্টার ক্যাপ্টেন মো. আতাউল হাকিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।  সদস্য (হারবার ও মেরিন) চট্টগ্রাম বন্দরের বর্তমান পরিচালনাগত ক্ষমতা ও দক্ষতা বিভিন্ন উন্নয়ন প্রকল্প, নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন দেশের সাথে সরাসরি জাহাজ চলাচল ও জাহাজের ওয়েটিং টাইম ও গড় অবস্থান সময় কমানোসহ বিভিন্ন বিষয় প্রতিনিধিদলকে জানান। 

প্রতিনিধিদল বন্দরের সাম্প্রতিক সাফল্য, সরাসরি জাহাজ চলাচল চালু, ওয়েটিং টাইম ও টার্ন এরাউন্ড টাইম উল্লেখযোগ্য হারে কমিয়ে আনায় সন্তোষ জানান। এছাড়াও বন্দরের ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়ন, বিনিয়োগ বৃদ্ধি, ডিজিটালাইজেশন ও মানবসম্পদ উন্নয়নে বন্দরের প্রশংসা করেন। 

আলোচনাকালে জাপানের একটি ব্যবসায়ী প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন ও বিনিয়োগ সম্ভাবনা সরেজমিন দেখার আগ্রহ জানান। সদস্য (হারবার ও মেরিন) এ ব্যাপারে সম্ভাব্য সব সহযোগিতার আশ্বাস দেন। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728