1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

সাতকানিয়ায় ২২ রোহিঙ্গা আটক

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 30626 বার পঠিত
ad728

সাতকানিয়ায় যৌথ অভিযান চালিয়ে ২২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শ্রমিক হিসেবে কাজ করছিল।

শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কর্মরত ১২ জন রোহিঙ্গাকে আটক করে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, আটক হওয়া ২২ জন রোহিঙ্গাকে থানার মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728