শতবর্ষী বাণিজ্য সংগঠন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন পরিচালনায় আইনগত বাধা নেই। তাই নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন বোর্ড চেয়ারম্যানকে অনুরোধ জানিয়েছেন চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরী।
রোববার (১১ জানুয়ারি) এক চিঠিতে এ অনুরোধ জানানো হয়েছে। নির্বাচন বোর্ডে চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশনের গত ১১ ডিসেম্বর দেওয়া রায় এবং গত ৭ জানুয়ারি আদেশের কপি চেম্বারের হস্তগত হয়।
ওই রায়ের আলোকে চেম্বারের পক্ষ থেকে চট্টগ্রাম জজ কোর্টের সরকারি কৌঁসুলি মোহাম্মদ কাশেম চৌধুরীর আইনগত মতামত নেওয়া হয়। টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপের ৬টি পদ বহাল রেখে মোট ২৪ পরিচালক পদে নির্বাচন করতে বাধা নেই বলে মত দেন তিনি। সূত্র জানায়, গত ১ নভেম্বর বিভিন্ন ক্যাটাগরির ২৪ পরিচালক পদে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন হওয়ার দিন ধার্য হলেও মামলাসংক্রান্ত জটিলতায় তা স্থগিত হয়। তফসিল অনুযায়ী অর্ডিনারি মেম্বার ক্যাটাগরিতে ১২ জন, অ্যাসোসিয়েট মেম্বার ৬ জন, ট্রেড গ্রুপে ৩ জন এবং টাউন অ্যাসোসিয়েশন গ্রুপে ৩ জন পরিচালক নির্বাচিত হওয়ার কথা।
দুইটি প্যানেল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

