1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

লামায় ২ ইটভাটা মালিককে ৫ লাখ টাকা জরিমানা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 01-03-2026 ইং
  • 9782 বার পঠিত
ad728

বান্দরবানের লামা উপজেলায় অবৈধভাবে ইটভাটা পরিচালনার অভিযোগে দুই ইটভাটা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফাইতং ইউনিয়নে অবস্থিত এসব ইটভাটায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকালে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯-এর ৫(১), ৫(২) ও ৫(৩) ধারা অনুযায়ী কেবিসি ব্রিকসের মালিককে তিন লাখ টাকা এবং বিবিএম-২ ব্রিকসের মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশ রক্ষায় অবৈধভাবে ইট পোড়ানো, পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728