1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

পটিয়া যুব নিশান ক্লাবের নেতৃত্বে শহিদ-মামুন

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 23732 বার পঠিত
ad728

পটিয়া উপজেলার চক্রশালা ক্রীড়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যুব নিশান ক্লাবের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শহিদুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক হয়েছেন মামুনুর রশীদ। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় শুক্রবার (২৮ নভেম্বর) সবার মতামতের ভিত্তিতে তাদের ২০২৬-২৭ মেয়াদের জন্য নির্বাচিত হিসেবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আবদুর রশিদ। এছাড়াও সহ-সভাপতি পদে অ্যাডভোকেট নাজিম উদ্দীন ও আবদুল মালেক, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সরোয়ার উদ্দীন ও অ্যাডভোকেট আরিফুর রহমান তারেক, সাংগঠনিক সম্পাদক পদে সাইফুল ইসলামসহ মোট ২২ সদস্যের কার্যকরি পরিষদ নির্বাচিত হয় আগামী দুই বছরের জন্য। 

নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট শহিদুল ইসলাম বলেন, চক্রশালা যুব নিশান ক্লাবটি পটিয়ার ঐতিহ্যবাহী একটি সংগঠন। বিশেষ করে ক্রীড়ায় এ সংগঠন বিশেষ ভূমিকা পালন করে আসছে বিগত সময়ে। সবার সহযোগিতা নিয়ে আগামীতেও এ ক্লাবটিকে অন্যন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728