1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

মীরসরাইরেয় একরাতে ৬ গরু চুরি, আতঙ্ক

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 29-11-2025 ইং
  • 39905 বার পঠিত
ad728

একরাতে ৬ গরু চুরি ঘটনা ঘটেছে মীরসরাইয়ে। শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া এলাকা থেকে ছয়টি গরু চুরি হয়েছে। এর আগে গত ১৮ নভেম্বর রাতে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপিনাথপুর এলাকা থেকে একসঙ্গে ৮টি গরু চুরি ঘটনা ঘটেছে।

‎খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার করেরহাট ইউনিয়নের ৫নং ওয়ার্ড ছত্ত্বরুয়া গ্রাম থেকে ৬টি গরু চুরি হয়। প্রান্তিক কৃষক জামাল উদ্দিনের ২টি, নুরুল মোস্তফার ১টি, নিজাম উদ্দিনের ১টি ও মুসলিম উদ্দিনের ২টি গরু নিয়ে গেছে চোর।

‎ভুক্তভোগী মুসলিম উদ্দিন জানান, আমদের তিন ভাইয়ের ৫টি গরু একসঙ্গে ছিল। রাত ১টার দিকেও গোয়াল ঘরে গরু ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়ালঘরে গরু নেই। আমাদের ৫টি ও পাশের মোস্তফার ১টি গরু চুরি হয়েছে। চুরি হওয়া গরুর মূল্য প্রায় ৮ লাখ টাকা।

‎এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আবদুল হালিম বলেন, গরু চুরির ঘটনা ম্যাসেজ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হবে। গরু চোর চক্র ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728