1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

স্কপের বন্দর রক্ষার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে: তপন দত্ত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 03-12-2025 ইং
  • 39359 বার পঠিত
ad728

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি) চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত বলেছেন, স্কপের নেতৃত্বে বন্দর রক্ষার আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়েছে। এরপরেও সরকারের যদি বোধোদয় না হয় তাহলে আরো জোরদার আন্দোলন গড়ে তুলতে হবে। বাংলাদেশের শ্রমিক এবং সচেতন জনগণ কোনো ষড়যন্ত্রই বাস্তবায়ন হতে দেবে না। 

বুধবার (৩ ডিসেম্বর) বিকেল তিনটায় টিইউসি চট্টগ্রাম জেলার উদ্যোগে প্রবর্তক মোড়ে শ্রমিক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে একটি লালপতাকা মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাজীর দেউড়িতে এসে শেষ হয়। 

যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য দেন বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহীম খোকন, কার্যকরী সভাপতি শামসুর রহমান স্বপন এবং মো. সেলিম উদ্দিন। সংগঠনের পক্ষে বক্তব্য দেন টিইউসি কেন্দ্রীয় কমিটির সংগঠক ফজলুল কবির মিন্টু, পাহাড়তলী–সাগরিকা আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত দত্ত, বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম, ইনসাব চট্টগ্রাম জেলা কমিটির সভাপতি বাবুল হোসেন আনিস, হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. হানিফ, চট্টগ্রাম জেলা ও মহানগর কমিউনিটি সেন্টার ও ডেকোরেটার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. পারভেজ, হোটেল সেন্ট মার্টিনের সিবিএ সভাপতি মিজানুর রহমান, মৎস্যজীবী ইউনিয়নের নেতা ননী গোপাল দাশ, নারী নেতা আদুরী কনা প্রমুখ।

বক্তারা শ্রমিক অধ্যুষিত এলাকায় ন্যায্যমূল্যের দোকান স্থাপন ও রেশনিং ব্যবস্থা চালুর দাবি জানান। 

সমাবেশে বন্দরের এনসিটিসহ অন্যান্য স্থাপনা ইজারা দেওয়ার উদ্যোগ বন্ধ করা এবং লালদিয়ার চর ও পানগাঁওয়ের ইজারা চুক্তি বাতিলের দাবিতে আগামী ৫ ডিসেম্বর সাগরিকাতে শ্রমিক-জনসভা সফল করার আহ্বান জানানো হয়।  

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728