ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে এস আলম গ্রুপের প্রভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের হঠাৎ করে দফায় দফায় টার্মিনেশন লেটার প্রদানের অভিযোগ তুলে চাকরি পূর্ণবহালের দাবিতে লোহাগাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ১০টায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলা সদরস্থ ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে সাতকানিয়া–লোহাগাড়ার ব্যাংকার পরিবার ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। টার্মিনেশনের শিকার কর্মকর্তা–কর্মচারী, তাদের পরিবার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অব্যাহতিপ্রাপ্ত কর্মকর্তা নাঈমুল ইসলাম, হুমায়ুন কবির, মো. করিম, আজিজুল হক, মো. সোলাইমান, মিশকাতুল ইসলাম, পারভেজ রহমান এবং পরিবারের প্রতিনিধি আহমদ হোসেন। বক্তারা বলেন, ২০১৭ সালে মৌখিক ও লিখিত যাচাই–বাছাই শেষে তারা ইসলামী ব্যাংকে যোগদান করেছিলেন। কোনো রাজনৈতিক বা বাহ্যিক প্রভাব ছাড়াই দীর্ঘ সাত বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার পর হঠাৎ করে টার্মিনেশন লেটার দেওয়া ‘অমানবিক’ ও ‘অযৌক্তিক’।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

