1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

আদালত প্রাঙ্গণে আইনজীবী আলিফ হত্যাকাণ্ড: এক বছর পর বান্দরবান থেকে পলাতক সুকান্ত গ্রেফতার

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 19-12-2025 ইং
  • 27424 বার পঠিত
ad728

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুকান্তকে বান্দরবন সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব-৭ ও র‌্যাব-১৫ এর যৌথ অভিযানে গ্রেফতার হওয়া সুকান্ত দীর্ঘদিন আত্মগোপনে ছিল। এই গ্রেফতারের মাধ্যমে আলোচিত এ হ'ত্যা মামলার তদন্তে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘটিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হ'ত্যাকা'ণ্ডের ঘটনায় দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত আসামী সুকান্তকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। গ্রেফতারকৃত আসামীর নাম সুকান্ত (৩০)। তিনি আনোয়ারা থানাধীন পূর্ব বারখাইন এলাকার বাসিন্দা এবং পিতা প্রদীপ দত্ত।

র‌্যাব সূত্রে জানা যায়,গত ২৫ নভেম্বর ২০২৪ তারিখে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রো'হের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় চিন্ময় দাসের অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে এবং তাকে কারাগারে নেওয়ার পথে বাধা প্রদান করে। একপর্যায়ে বিক্ষোভকারীরা আদালত চত্বরে বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলার একটি চেম্বার তছনছ করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আদালতের বিপরীত পাশে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় বিক্ষোভে অংশগ্রহণকারী চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্তসহ তাদের সহযোগীরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হ' ত্যা করে। প্রকাশ্য আদালত প্রাঙ্গণে সংঘটিত এ নৃ'শংস হ'ত্যাকা'ণ্ড দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ঘটনার প্রতিবাদে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। আইনজীবী সমাজসহ সর্বস্তরের মানুষ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করে।

এ ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে আসামী করে একটি হ'ত্যা মামলা দায়ের করেন। মামলাটি কোতোয়ালী থানার মামলা নং ৪৬, তারিখ ৩০ নভেম্বর ২০২৪, ধারা ১৪৭, ১৪৮, ১৪৯, ৩০২ ও ৩৪ পেনাল কোড ১৮৬০ অনুযায়ী রুজু হয়।

ঘটনার পরপরই র‌্যাব-৭, চট্টগ্রাম হ'ত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও আসামীদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সুকান্ত বান্দরবান সদর থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে ১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর আনুমানিক ১টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দল বান্দরবান সদর থানাধীন নীলাচল যৌথ খামার এলাকায় অভিযান পরিচালনা করে সুকান্তকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই গ্রেফতারের মাধ্যমে আলোচিত আইনজীবী হ'ত্যা মামলার বিচার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও আইনজীবী মহল।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728