সেনবাগ উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ২০২৫ইং সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং উত্তম ফলাফল অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মানে আজ শনিবার( ৬ ডিসেম্বর) সকালে ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য আয়োজনে মেধা সংবর্ধনা অনুষ্ঠান ২০২৫ইং অনুষ্ঠিত হয়েছে।
সেনবাগ উপজেলা ৫নং অর্জুনতলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন, আমিন উল্লাহ আকরাম। উক্ত মেধা সংবর্ধনা ২০২৫ ইং অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য করেন, বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী ও টপষ্টার গ্রুপ ব্যবস্থাপনা পরিচালক এবং সেনবাগ উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক লায়ন সৈয়দ হারুন এমজেএফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য করেন, ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হোসেন শহিদ সোহরাওয়াদী, ৫নং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুনুর রশিদ, ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, ছাচুয়া হাজী আকবর আলী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, ৫নং ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ পাটোয়ারী,৫নং ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুইয়া ও আবদুল জব্বার মাহাদী।
উক্ত অনুষ্ঠানে ইউনিয়নের ৪ জন এ+ প্রাপ্ত ৩৮ জন কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট ও প্রাইজমানি প্রদান করা হয়। অনুষ্ঠানে শিক্ষক অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,সাংবাদিক, এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

