1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

ফটিকছড়িতে নির্বাচন ও অস্থিরতা নিয়ে সভা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 14-01-2026 ইং
  • 34270 বার পঠিত
ad728

ফটিকছড়ি উপজেলায় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় হত্যাকাণ্ড, একাধিক অগ্নিকাণ্ড, পাহাড় কাটা, অবৈধ বালু উত্তোলনসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে কঠোর নজরদারি ও সমন্বিত অ্যাকশন প্ল্যানের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।

সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, লেলাংয়ে জামায়াতকর্মী হত্যাকাণ্ডসহ সর্বশেষ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

পাশাপাশি উপজেলায় সাম্প্রতিক একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা, পাহাড় ও মাটি কাটার প্রবণতা, অবৈধ বালু উত্তোলন, অস্ত্র উদ্ধারের তথ্য, গুপ্তচরবৃত্তি এবং কাঞ্চননগরে উচ্ছেদ অভিযান নিয়ে করণীয় নির্ধারণ করা হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নজরুল ইসলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেন মোহাম্মদ, বিজিবির সহকারী পরিচালক সামশুল রহমান, ফটিকছড়ি থানার ওসি মুহাম্মদ সেলিম, ভূজপুর থানার ওসি বিপুল চন্দ্র, চেয়ারম্যান সমিতির সভাপতি ইকবাল হোসেন চৌধুরী ও ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি এস এম মোরশেদ মুন্নাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা।

বক্তারা সংঘবদ্ধ অপরাধ দমন, অপরাধের উৎস শনাক্ত, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসন-আইনশৃঙ্খলা বাহিনী-জনপ্রতিনিধি সমন্বিতভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728