1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের ৬১ হাজার টন গম নিয়ে জাহাজ এলো চট্টগ্রামে

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 05-12-2025 ইং
  • 55335 বার পঠিত
ad728

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ৬০ হাজার ৯৫০ মেট্রিকটন গম নিয়ে MV LOWLANDS PATRASCHE জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম। 

 তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আলোকে নগদ ক্রয় চুক্তি নম্বর G to G-01 এর অধীনে গম আমদানি কার্যক্রম শুরু হয়েছে। এই চুক্তির আওতায় ৪ লাখ ৪০ হাজার মেট্রিকটন গম আমদানি করা হবে, যার প্রথম চালানে  ৫৬ হাজার ৯৫৯ মেট্রিকটন গম গত ২৫ অক্টোবর,  দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮০২ মেট্রিকটন গম ৩ নভেম্বর এবং তৃতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ মেট্রিকটন গম ১৫ নভেম্বর দেশে পৌঁছেছে। এটি আমদানি করা গমের চতুর্থ  চালান। 

চুক্তি অনুযায়ী ৪ লাখ ৪০ হাজার মেট্রিকটন গমের মধ্যে আমেরিকা থেকে চারটি চালানে ২ লাখ ৩৯ হাজার ৫৮৬ মেট্রিকটন গম দেশে পৌঁছেছে। জাহাজ থেকে গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু  হয়েছে। গমের নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728