সাতকানিয়া উপজেলার চরতিতে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) চরতি ইসলামিক সেন্টারের উদ্যোগে ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চের সহযোগিতায় আল হেলাল মহিলা মাদ্রাসা প্রাঙ্গণে আজ এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এ স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রায় ৩ হাজার সেবাপ্রার্থী বিভিন্ন বিভাগে চিকিৎসা, স্বাস্থ্যপরামর্শ, রোগ নির্ণয় পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করেন। স্থানীয় মানুষের উপস্থিতি দিনভর ক্যাম্পস্থলকে স্বাস্থ্যসচেতনতার এক মিলনমেলায় পরিণত করে। প্রবীণ, নারী, শিশু, কর্মজীবী মানুষ—সব বয়সী রোগীরাই এখানে এসে সম্মানজনক ও পেশাদার চিকিৎসাসেবা নেওয়ার সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য ড. মোহাম্মদ আলী চৌধুরী। তিনি বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে এমন ক্যাম্প অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকা উচিত।
আয়োজক কমিটির আহ্বায়ক ফোরকানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী সার্কেল) আবুল কালাম চৌধুরী এবং অধ্যাপক ড. আয়েশা আফরিন।
চরতি ইসলামিক সেন্টারের সদস্য সচিব এরশাদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ডা. রেজাউল করিম, রাজনীতিবিদ আজিজুর রহমান, আবুল হাশেম, ফরিদুল হক কাদেরী, ওসমান সিকদার, সরওয়ার কামাল, জুনায়েদুল হক, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন, শোয়াইব চৌধুরী, আবু ছৈয়দ, সাইফুল ইসলাম, মোহাম্মদ যায়েদ প্রমুখ।
বিশেষায়িত চিকিৎসা সেবা ক্যাম্পে প্রায় ৬০ জন চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবক ও স্বাস্থ্যকর্মী অংশ নেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিল আমাদের সাতকানিয়া।
সেবাপ্রার্থীদের জন্য বিশেষায়িত যে বিভাগগুলো চালু ছিল—মেডিসিন বিভাগ, সার্জারি বিভাগ, গাইনি ও অবস্টেট্রিক্স বিভাগ, শিশু বিভাগ, চর্ম ও যৌনরোগ বিভাগ, চক্ষু (Eye) বিভাগ, দাঁত ও মুখগহ্বর চিকিৎসা বিভাগ, ডায়াবেটিস ও পুষ্টিবিদ পরামর্শ সেবা, ফিজিওথেরাপি ও ব্যথা ব্যবস্থাপনা ইউনিট
প্রবীণ রোগীদের জন্য ছিল বিশেষ কাউন্টার এবং নারীদের জন্য স্বতন্ত্র পরামর্শ কেন্দ্র, যেখানে বিশেষজ্ঞ নারী চিকিৎসকরা সেবা দেন। কিছু জটিল রোগীর ক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে রেফার করা হয়।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

