1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

উচ্চ মাধ্যমিকে ইসলাম শিক্ষাকে পাঠ্যভুক্ত করতে স্মারকলিপি

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 08-12-2025 ইং
  • 23051 বার পঠিত
ad728

উচ্চ মাধ্যমিক স্তরে ‘ইসলাম শিক্ষা’ মানবিক শাখায় নৈর্বাচনিক এবং অন্যান্য শাখায় ঐচ্ছিক বিষয় হিসেবে পাঠ্যভুক্ত করণের জন্য স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম-চট্টগ্রাম বিভাগ। রোববার (৭ ডিসেম্বর) চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের পক্ষে সচিব প্রফেসর ড. একেএম সামছু উদ্দিন আজাদ এ স্মারকলিপি গ্রহণ করেন।

বাংলাদেশ ইসলামিক স্টাডিজ ফোরাম-চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে স্মারকলিপি হস্তান্তর করেন ফোরামের চট্টগ্রাম বিভাগের সভাপতি ও চট্টগ্রাম কলেজের আরবি ও ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ আরিফুর রহমান, সাধারণ সম্পাদক এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ।   এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা বোর্ডের উপ সচিব মুরশেদুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মুহাম্মদ দিদারুল আলম, চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক মোহাম্মদ এরশাদ উল্লাহ ও প্রভাষক মো. মোফজ্জেল প্রমুখ। 

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728