চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার চক্রেসো আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে নাঈম বিশ্বাস (২৫) নামের এক আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৯) সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অচেতন অবস্থায় এক পুলিশ সদস্যকে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। ৯ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা জানান, নাঈম বিশ্বাসের মরদেহ বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি। কীভাবে ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে ২৩ নভেম্বর, চট্টগ্রাম নগরের চকবাজার থানার টয়লেট থেকে থানার এএসআই অহিদুর রহমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছিল।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

