চট্টগ্রাম মহানগর বাস-মিনিবাস-হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি নং–২১৬৭) নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত এ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী গঠিত কমিটি গত ৮ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে অনুমোদন পায়।
অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ রাশেদ। কার্যকরী সভাপতি হিসেবে রয়েছেন শাহ আলম এবং সিনিয়র সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ বেলাল হোসেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ জাহেদ।
এছাড়া সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ সাইফুল ইসলাম, মোঃ জুয়েল ও মোঃ মানিক। সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ সোহেল। সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ আলী আকবর বাপ্পী এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ মাহবুল করিম। লাইন সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ বাবুল, সহ-লাইন সেক্রেটারি হিসেবে রয়েছেন মোঃ কাসেম ও মোঃ সোহেল।
উক্ত কমিটির অনুমোদন প্রদান করেন মোঃ শাহ আলম, সভাপতি, চট্টগ্রাম মহানগর ম্যাক্সি, দুরন্ত, রাইডার, আরটিভি, নিলয়, লেগুনা ও হিউম্যান হলার সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন এবং মোঃ ছাবের আহাম্মেদ, সাধারণ সম্পাদক, একই ইউনিয়ন।
এদিকে চট্টগ্রাম বাস-মিনিবাস-হিউম্যান হলার পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং–২১৬৭), বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত ৩ ও ৫ নম্বর রোডের শ্রমিক পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতাদের সঙ্গে কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের সৌজন্য সাক্ষাৎ এবং কমিটি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি শাহ আলম হাওলাদার এবং সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিদ ছাবের আহমদ টারজেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ ইউনুস। এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নবনির্বাচিত নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন এবং নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরা হয়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত কমিটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা এবং সড়ক পরিবহন খাতে ইতিবাচক ভূমিকা রাখবে।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

