নগরের পতেঙ্গা এলাকায় নির্মাণাধীন একটি ভবনে অভিযান চালিয়ে সাড়ে চার কোটি টাকার ইয়াবা উদ্ধারের তথ্য জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে পতেঙ্গার কাঠগড় ধুমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক নাছির ওই এলাকার বাসিন্দা এবং নির্মাণাধীন ভবনটির মালিক।
র্যাবের ভাষ্য অনুযায়ী, নাছির কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামে পাইকারি ও খুচরা পর্যায়ে বিক্রি করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদকদ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
| ফজর | ৫.৩০ মিনিট ভোর |
|---|---|
| যোহর | ১.৩০ মিনিট দুপুর |
| আছর | ৪ টা বিকাল |
| মাগরিব | ৬ টা সন্ধ্যা |
| এশা | ৭.৩০ মিনিট রাত |
| জুম্মা | ১.৪০ মিনিট দুপুর |

