1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

উখিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যা

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 04-03-2026 ইং
  • 9437 বার পঠিত
ad728

কক্সবাজারের উখিয়া উপজেলায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩ মার্চ) ভোররাতে উপজেলার হলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদু শুক্কুরের স্ত্রী।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, হলদিয়া পালং ইউনিয়নের জনাব আলী পাড়া এলাকায় শ্বশুরবাড়ি হলেও পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে নিজ বসতঘরে বসবাস করতেন লালা বিবি। সোমবার ভোর ৩টার দিকে সেহেরি খাওয়ার সময় দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ সময় চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম দাবি করেন, লালা বিবির গলা ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। তাকে শ্বাসরোধ ও নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা। তিনি অভিযোগ করেন, ধর্ষণের পরই তাকে হত্যা করা হয়েছে। এছাড়া পূর্ব থেকে চলমান জমি-সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলেও পরিবারের সন্দেহ।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি জানান, প্রাথমিকভাবে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার আলামত পাওয়া গেছে। নিহতের কপাল, হাত ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার বিস্তারিত জানা যাবে।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728