1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

শিক্ষার্থীরা দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠুক: ইসরাফিল খসরু

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 20-12-2025 ইং
  • 21522 বার পঠিত
ad728

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ইসরাফিল খসরু বলেছেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশের নেতৃত্ব দেবে।

আমরা চাই, আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা বড় হয়ে দেশপ্রেমিক নাগরিক হয়ে উঠুক। তারা দেশের জন্য ভূমিকা রাখুক। দেশের জন্য তারা কিছু কাজ করে দেশকে আরও সমৃদ্ধ করতে পারে। তারা নিজেদের সমৃদ্ধ করতে পারে। এটাই আমার প্রত্যাশা থাকবে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তির পরীক্ষা কেন্দ্র পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ, চট্টগ্রাম মিউনিসিপ্যাল স্কুল অ্যান্ড কলেজ ও অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশ নিয়েছে। দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত বাংলা ও ইংরেজি মাধ্যমে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তির প্রধান উপদেষ্টা ইসরাফিল খসরু বলেন, শিক্ষার্থীরা এ ধরনের বৃত্তি পরীক্ষার মাধ্যমে নিজেদের মধ্যে প্রতিযোগিতা করবে, তাদের সুপ্ত প্রতিভা বিকশিত হবে। শিক্ষাকে ভীতিমুক্ত পরিবেশে গড়ে তুলতে হবে। শিক্ষাকে যেন চাপ হিসেবে নয় বরং আনন্দের মাধ্যমে গ্রহণ করে। 

যে যে বিষয়ে আগ্রহী তাকে সে বিষয়ে পারদর্শী হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন দীপ্ত প্রজন্ম মেধাবৃত্তির চেয়ারম্যান এইচএম রাশেদ খান, চট্টগ্রাম কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ তজল্লী আজাদ, পরিচালক আবদুল হক, পরিচালক বিপ্লব দে পার্থ প্রমুখ।


ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728