1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

চট্টগ্রাম বিভাগীয় কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 20-12-2025 ইং
  • 27833 বার পঠিত
ad728

তারুণ্যের উৎসব উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর আয়োজনে বিভাগীয় প্রসাশন ও জেলা ক্রীড়া অফিস, চট্টগ্রাম এর বাস্তবায়নে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। 

তিনি খেলোয়াড়দের উদ্দেশ্যে বলেন, ফুটবল খেলা আমাদের একটি ঐতিহ্য। এই ঐতিহ্যকে তোমরা এখনো ধরে রেখেছ, এরজন্য  আমি তোমাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এই টুর্নামেন্টের মাধ্য দিয়ে তোমরা নিজেদের কৃতিত্ব তুলে ধরবে বলে আমি আশা করি। খেলাধুলা দিয়ে বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরা যায়। তোমরা খেলাধুলার মাধ্যমে বাংলাদেশকে সম্মানের সাথে বিশ্ব দরবারে তুলে ধরবে।

চট্টগ্রামের অতিরিক্ত কমিশনার (সার্বিক) নুসরাত সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) চট্টগ্রাম মো. শরীফ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার আবদুল বারী। এসময় উপস্থিত ছিলেন শারীরিক শিক্ষা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম গিয়াসউদ্দিন বাবর, সিডিএফএ সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, সদস্য আলী আকবর, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, চট্টগ্রাম ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবদুল হান্নান মিরন।

মোট ২২ জেলা দলের অংশগ্রহণে এ টুর্নামেন্টের উদ্বোধনী দিনের ১ম খেলায় চাঁদপুরের বাবুরহাট স্কুল অ্যান্ড কলেজ ৩-১ গোলে নোয়াখালীর সোনাপুর কলেজ, ২য় খেলায় কুমিল্লার কালিকাপুর আবদুল মতিন খসরু সরকারি কলেজ ৩-১ গোলে রাঙামাটির বিএম ইনস্টিটিউটকে পরাজিত  করে। দিনের ৩য় খেলায় লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজ ওয়াকওভার লাভ করে মহেশখালী কলেজ এর বিরুদ্ধে। বাছাই পর্বে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হওয়ায় পর্যাপ্ত খেলোয়াড় না থাকায় মাঠে নামতে পারেনি মহেশখালী কলেজ, কক্সবাজার। দিনের ৪র্থ ও শেষ ম্যাচে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ৭-০ গোলে আলাউদ্দিন চৌধুরী নাসিম কলেজকে পরাজিত করে। 

টুর্নামেন্টের খেলোয়াড় বাচাই কার্যক্রম পরিচালনা করেন সিভাসুর সহকারী পরিচালক মোহাম্মদ গোলাম মাওলা, মো. জামাল হোসেন খান।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728