1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

লোহাগাড়ায় গর্জন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে ৮১ দুঃস্থ মানুষের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 26-01-2026 ইং
  • 47634 বার পঠিত
ad728

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি মেহেরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আজ ২৬ জানুয়ারি ২০২৬ তারিখে গর্জন সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামের দুঃস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে আর্থিক সহায়তার চেক হস্তান্তর কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গর্জন সমাজকল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ আব্দুল মাবুদ। কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক সানজিদা রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফারজানা উর্মি (যুগ্ম সাধারণ সম্পাদক), মোহাম্মদ রাহিক বিন রুহুল আমিন (সদস্য)সহ গর্জন সমাজকল্যাণ সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন ৮১ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ২০,০০০ টাকা করে সর্বমোট ১৬,২০,০০০ (ষোল লক্ষ বিশ হাজার) টাকার চেক বিতরণ করা হয়। এটি ছিল উক্ত অনুদান কর্মসূচির দ্বিতীয় কিস্তি।

এর আগে, ২০২৫ সালের অক্টোবর মাসে প্রথম কিস্তিতে ৫০ জন উপকারভোগীর মাঝে প্রত্যেককে ৩০,০০০ টাকা করে মোট ১৫,০০,০০০ (পনেরো লক্ষ) টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছিল।

উল্লেখ্য, দুই কিস্তিতে সর্বমোট ৩১,২০,০০০ (একত্রিশ লক্ষ বিশ হাজার) টাকা ১৩১ জন দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এই সহায়তা প্রাপ্তির মাধ্যমে উপকারভোগীরা তাদের জীবনযাত্রায় কিছুটা স্বস্তি ফিরে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা। আলহামদুলিল্লাহ।

এই মানবিক অনুদান কর্মসূচির জন্য জাতীয় সমাজসেবা অধিদপ্তরের মাননীয় উপদেষ্টা শারমিন এস মুরশেদ মহোদয়কে গর্জন সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। জাতীয় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে চেকের মাধ্যমে এই অনুদান প্রদান করায় সংস্থার মানবিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।

গর্জন সমাজকল্যাণ সংস্থা ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728