1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

হালিশহর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো লক্ষীপুরে

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 20-12-2025 ইং
  • 21771 বার পঠিত
ad728

নগরের হালিশহর থানা থেকে লুট হওয়া একটি অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা (ডিবি-পশ্চিম) বিভাগ। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম সুমন হোসেন (২৮)।

ডিবি পশ্চিমের পরিদর্শক মোহাম্মদ মজিবুর রহমান জানান, চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে লুণ্ঠিত অস্ত্রের মধ্য থেকে একটি বিদেশি পিস্তল একজনের কাছে থাকার গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ডিসেম্বর ঢাকার শেরে বাংলা নগর এলাকায় অভিযান চালানো হয়।

এসময় গ্রেপ্তার সুমন হোসেনকে জিজ্ঞাসাবাদে তার কাছে একটি লুটকৃত সরকারি অস্ত্র (পিস্তল) ও একটি ম্যাগাজিন রয়েছে বলে স্বীকার করে। 

তিনি আরও জানান, ১৯ ডিসেম্বর সুমনকে সঙ্গে নিয়ে তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় গিয়ে বাড়িতে মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশি পিস্তল এবং একটি ৯ এমএম তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় লক্ষীপুর সদর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।  

প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728